NEWSBLOOM BD · আন্তর্জাতিক
আন্তর্জাতিকমিয়ানমারের রাখাইন ও কায়া রাজ্যে সামরিক বাহিনীর হামলায় নিহত ৪৯

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন ও পূর্বাঞ্চলীয় কায়া রাজ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় সামরিক বাহিনীর পৃথক বিমান ও গোলা হামলায় ৪৯ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হয়েছেন।
শনিবার এসব হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও এক ত্রাণকর্মীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির মধ্যাঞ্চলীয় মাগওয়ে জেলায় সামরিক বাহিনীর প্রাণঘাতী হামলার কয়েকদিন পর এবং মিয়ানমার সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার প্রায় এক সপ্তাহ পর এসব হামলা চালানো হয়েছে।