NEWSBLOOM BD · কৃষি ও গ্রামীণ অর্থনীতি
কৃষি ও গ্রামীণ অর্থনীতিপ্রযুক্তির ছোঁয়ায় বদলে গেল শিবু মোল্লার পোলট্রি খামার, বাড়ল উৎপাদন ও লাভ
Technology Transforms Shibu Molla’s Poultry Farm, Boosting Production and Profitability

এমন পরিস্থিতিতে খামারের সমস্যাগুলো সমাধানে আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়ার উদ্যোগ নেন শিবু মোল্লা। সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকের মাধ্যমে প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও সহযোগিতা পাওয়ার পর তিনি নিজের খামারে ইন্টারনেট অব থিংস (IoT) ডিভাইস, সিসি ক্যামেরা এবং মোবাইলভিত্তিক নজরদারি ব্যবস্থা স্থাপন করেন।
প্রযুক্তির যথাযথ ব্যবহারে পোলট্রি খামার ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করেছেন মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামের উদ্যোক্তা শিবু মোল্লা। দীর্ঘ ১৪ বছর ধরে বাণিজ্যিকভাবে লেয়ার মুরগির খামার পরিচালনা করছেন তিনি। ডিম উৎপাদন ও বিক্রিই তাঁর আয়ের প্রধান উৎস। তবে সময়ের সঙ্গে খামারের পরিসর বাড়লেও ব্যবস্থাপনার জটিলতা তাঁকে নানা সমস্যার মুখে ফেলে।
খামারে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় মুরগির খাবার গ্রহণ কমে যেত। পাশাপাশি শ্বাসতন্ত্রের সমস্যা ও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় উৎপাদন ব্যাহত হতো। সময়মতো মুরগির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত লোকবলের প্রয়োজন হওয়ায় পরিচালন ব্যয়ও বেড়ে যাচ্ছিল। ফলে প্রত্যাশিত লাভ অর্জন করা কঠিন হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে খামারের সমস্যাগুলো সমাধানে আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়ার উদ্যোগ নেন শিবু মোল্লা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এরি অর্থায়নে অলটারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই) এর এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের মাধ্যমে প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও সহযোগিতা পাওয়ার পর তিনি নিজের খামারে ইন্টারনেট অব থিংস (IoT) ডিভাইস, সিসি ক্যামেরা এবং মোবাইলভিত্তিক নজরদারি ব্যবস্থা স্থাপন করেন।
এর ফলে এখন যেকোনো স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে খামারের তাপমাত্রা, আর্দ্রতা ও অ্যামোনিয়ার মাত্রা পর্যবেক্ষণ করতে পারছেন তিনি। পাশাপাশি মুরগির চলাচল, খাবার ও পানি গ্রহণের অবস্থা, খামারের নিরাপত্তা এবং কর্মীদের কার্যক্রমও সহজে নজরদারি করতে পারছেন।
শিবু মোল্লার ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর পর খামারে রোগের প্রাদুর্ভাব ও মুরগির মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে আগের তুলনায় খামারের লাভও বেড়েছে।
প্রযুক্তির কার্যকর ব্যবহারে শিবু মোল্লার খামারটি এখন একটি আধুনিক, সম্প্রসারণশীল ও প্রযুক্তিনির্ভর খামারে রূপান্তরিত হয়েছে। তাঁর এই উদ্যোগ শুধু ব্যক্তিগত সফলতার গল্প নয়, বরং কুলনা গ্রামের অন্যান্য পোলট্রি খামারির জন্যও আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার একটি অনুসরণীয় দৃষ্টান্ত।